Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

পর্ন সাইট দেখে শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্ত ১২ বছরের মদ্যপ নাবালক

১২ বছরের এক নাবালকের বিরুদ্ধে মদ্যপান করে ৯ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

পর্ন সাইট দেখে শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্ত ১২ বছরের মদ্যপ নাবালক
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোরক্ষপুর: ১২ বছরের এক নাবালকের বিরুদ্ধে মদ্যপান করে ৯ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই নাবালাক প্রথমে মদ্যপান করে। তারপর পর্ন সাইট দেখে রাত ২টো নাগাদ ওই শিশুকন্যাকে তুলে নিয়ে পালায়। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ওই শিশুকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের চিহ্ন মিলেছে। পরে বিআরডি মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত কিশোরকে হেপাজতে নিয়েছে পুলিশ। সে এই অপরাধের কথা স্বীকার করেছে। নির্যাতিতা শিশুর মা জানিয়েছেন, মেয়েকে পাশে নিয়েই তিনি ঘুমোচ্ছিলেন। রাত ২টো থেকে আর ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারারাত খোঁজাখুঁজির পর শনিবার সকালে তাকে উদ্ধার করা হয়। পুলিশ সুপার (শহর) নীমেশ পাতিল বলেন, নাবালকের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তদন্তমাফিক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ