Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মেক্সিকোতে বন্দুকবাজের তাণ্ডবে হত ১২, জখম ২০

মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের তাণ্ডব

মেক্সিকোতে বন্দুকবাজের তাণ্ডবে হত ১২, জখম ২০
  • ২৬ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

মেক্সিকো সিটি, ২৬ জুন: মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের তাণ্ডব। মুহূর্তে আনন্দের উৎসব বিষাদে পরিণত হয়ে গেল। জানা গিয়েছে, গুয়ানাজুয়াতোর ইরাপুয়াতো শহরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গতকাল, বুধবার(স্থানীয় সময়) রাতেই শুরু হয় সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই নাচা-গানা চলছিল। হই হুল্লোড় করছিলেন সকলেই। ছিল ব্যাপক ভিড়। আর সেই ভিড়েই এলোপাথারি গুলি চালায় এক বন্দুকবাজ। যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১২ জনের। জখম ২০। বন্দুকবাজের গুলি চালানোর পরই হুড়োহুড়ি লেগে যায়। ভয়ে চিৎকার করতে থাকেন অনেকে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন্দুকবাজের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তবে অভিযুক্ত বন্দুকবাজকে পাকড়াও করতে পারেনি তারা। গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তদন্ত শুরু হয়েছে। কড়া শাস্তি পাবে অভিযুক্ত।’ বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ