Bartaman Logo
২৯ মে, ২০২৬

রাজস্থানে দুর্ঘটনা, মৃত ৭ শিশু সহ ১১

তীর্থভ্রমণ সেরে ফেরার পথে দুর্ঘটনা। রাজস্থানের দৌসায় মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে সাতজন শিশু ও চারজন মহিলা। উত্তরপ্রদেশ সীমানা লাগোয়া রাজস্থানে রয়েছে খাটু শ্যাম এবং সালাসর বালাজি মন্দির।

রাজস্থানে দুর্ঘটনা, মৃত ৭  শিশু সহ ১১
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০

জয়পুর: তীর্থভ্রমণ সেরে ফেরার পথে দুর্ঘটনা। রাজস্থানের দৌসায় মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে সাতজন শিশু ও চারজন মহিলা। উত্তরপ্রদেশ সীমানা লাগোয়া রাজস্থানে রয়েছে খাটু শ্যাম এবং সালাসর বালাজি মন্দির। মঙ্গলবার দুই মন্দির দর্শন করে উত্তরপ্রদেশের এটায় ফিরছিলেন পুণ্যার্থীরা। দু’টি পিক-আপ ভ্যানে ছিলেন মোট ২০ জন। বুধবার ভোর চারটে নাগাদ দৌসার বাপি গ্রামের কাছে মনোহরপুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে দ্বিতীয় পিক-আপ ভ্যানটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ