Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খাবারে বিষক্রিয়া অসুস্থ রণবীরের ছবির ১০০ কলাকুশলী

লেহতে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’-এর শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১০০জন কলাকুশলী

খাবারে বিষক্রিয়া অসুস্থ রণবীরের ছবির  ১০০ কলাকুশলী
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লেহতে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’-এর শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১০০জন কলাকুশলী। আদিত্য ধরের আসন্ন এই ছবির শ্যুটিংয়ে খাবারে বিষক্রিয়ার ফলে এতজন কর্মী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। অসুস্থতার মাত্রা এতটাই বেশি তাঁদের স্থানীয় সজল নরবু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে এক চিকিৎসক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে রোগীদের সামলাতে পেরেছি। আপৎকালীন বিভাগে একসঙ্গে এত মানুষের ভিড় হয়েছিল এবং সকলে আতঙ্কিত হয়ে পড়ায় পরিস্থিতি সামলাতে পুলিসের সাহায্য নিতে হয়।’ সূত্রের খবর, খাবারে কী থেকে বিষক্রিয়া হল, তা তদন্ত করে দেখার জন্য খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রায় ৬০০জন কলাকুশলী লেহতে শ্যুটিং করছেন। একাংশের খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছেন ১০০জন। পরিচালক নিজে গোটা বিষয়ের উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। এই ছবিতে প্রথমবার আদিত্যর সঙ্গে কাজ করছেন রণবীর। নায়ক ঘটনার সময় লেহতে ছিলেন না বলে জানা গিয়েছে। রণবীর ছাড়াও সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল এই ছবিতে অভিনয় করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ