Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চন্দ্রকোনা রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১

চন্দ্রকোনা রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১
  • ৩০ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

ভয়াবহ পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় মৃত্যু হল একজনের। মৃতের নাম সামিম মণ্ডল (২১)। জানা গিয়েছে, আজ, শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে ৬০নং জাতীয় সড়কের উপর কুবাই ব্রিজে ওঠার আগেই উল্টে যায় একটি পিকআপ ভ্যান। সেই পিকআপ ভ্যানেই ছিল প্রায় ১৬ জন শ্রমিক। তাদের মধ্যে বেশিরভাগ শ্রমিক দুর্ঘটনায় জখম হয়েছেন। ওই পিকআপ ভ্যানেই ছিলেন সামিম। দুর্ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় জখম শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেখতে হাসপাতালে গিয়েছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত ও বিধায়ক সুজয় হাজরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ