নারী পাচার ও ধর্মান্তকরণের অভিযোগে বারাকপুর থেকে আদালতের কর্মী শেখর রায় ওরফে হাসান আলিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিস। তাকে আগ্রায় নিয়ে যাওয়ার জন্য রিমান্ডের আবেদন করা হয় এসিজেএম আদালতে। যদিও অভিযুক্তের পক্ষে একাধিক আইনজীবী দাঁড়ান। তীব্র বাদানুবাদ এবং উত্তেজনার সৃষ্টি হয়। শেষে বিচারক ধৃতের তিন দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন। একই অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঋথ বণিক ওরফে মহম্মদ ইব্রাহিমকেও।



