Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দেশজুড়ে আদলত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি ই-মেল পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল বোমা হামলার হুমকি ই-মেল নিয়ে। কখনও আদলত, কখনও ডাকঘর, কখনও পাসপোর্ট অফিস বা স্কুলে বোমা থাকার ই-মেলে তৈরি হয়েছিল আতঙ্ক।

দেশজুড়ে আদলত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি ই-মেল পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১
  • ৩০ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

দিল্লি, ৩০ মার্চ: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল বোমা হামলার হুমকি ই-মেল নিয়ে। কখনও আদলত, কখনও ডাকঘর, কখনও পাসপোর্ট অফিস বা স্কুলে বোমা থাকার ই-মেলে তৈরি হয়েছিল আতঙ্ক। কিন্তু দেখা যায় প্রত্যেকটি হুমকিই ভুয়ো। এবার এই ভুয়ো হুমকি ই-মেল মামলায় গ্রেপ্তার হল এক জন। কর্ণাটকের মহীশূর থেকে শ্রীনিবাস ওরফে শ্রীনিবাস লুইস (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশজুড়ে ১,১০০ টি ভুয়ো বোমা হামলার হুমকি বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে। 

Advertisement

পুলিশ তার কাছ থেকে ল্যাপটপ এবং বেশ কয়েকটি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। শহরের বৃন্দাবন লেআউটের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। লুইস উচ্চশিক্ষিত এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও বর্তমানে বেকার। তিনি তার মায়ের সঙ্গে থাকেন, যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি স্কুল শিক্ষিকা। তদন্তকারীদের ধারণা, দীর্ঘদিন বেকার থাকায় মানসিক অবসাদের শিকার অভিযুক্ত। এই হুমকির মাধ্যমে দিল্লি আদালত সহ দেশের বিভিন্ন কোর্টের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ দায়ের হয় দিল্লির সিইএন থানায়। এরপরেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ গ্রেফতার করল শ্রীনিবাস লুইসকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ