Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিষ খাইয়ে খুন করা হয়েছে জুবিনকে! দাবি গায়কের ড্রামারের

বিষ খাইয়ে খুন করা হয়েছে গায়ক জুবিন গর্গকে। পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রয়াত গায়কের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।

বিষ খাইয়ে খুন করা হয়েছে জুবিনকে! দাবি গায়কের ড্রামারের
  • ৫ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

গুয়াহাটি: বিষ খাইয়ে খুন করা হয়েছে গায়ক জুবিন গর্গকে। পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রয়াত গায়কের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। এজন্য জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের দিকে আঙুল তুলেছেন তিনি।  এদিকে, জুবিনের মৃত্যুর ঘটনার তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করল অসম সরকার। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকার নেতৃত্বে গঠিত এই কমিশন আগামী ছ’মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে। 

Advertisement

গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিনের। গায়কের দেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সদ্য হাতে পেয়েছেন স্ত্রী গরিমা। এই আবহে শেখরজ্যোতির বক্তব্যে শোরগোল পড়েছে। সম্প্রতি তাঁর বয়ান রেকর্ড করেছেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। সেখানে ড্রামার বলেছেন, ‘পরিকল্পনা করে খুন করা হয়েছে জুবিনকে। এমনভাবে সবকিছু সাজানো হয়েছিল, যাতে মনে হয় বিষয়টি দুর্ঘটনা। শেখরজ্যোতির দাবি, সিঙ্গাপুরের হোটেলে জুবিনের সঙ্গে ছিলেন ম্যানেজার সিদ্ধার্থ। মৃত্যুর দিন একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে নিয়ে নেন তিনি। এর জেরে বিপজ্জনকভাবে দুলতে শুরু করে বোটটি। আয়োজকদের কেউ যাতে পানীয় সরবরাহ না করেন, তাও নাকি বলে দিয়েছিলেন সিদ্ধার্থ। জলের মধ্যে যখন জুবিনের শ্বাসকষ্ট শুরু হয়, তখন নাকি সিদ্ধার্থ বলেছিলেন, ‘ওকে ছেড়ে দাও।’ শেখরজ্যোতি দাবি করেছেন, ‘জুবিন অত্যন্ত দক্ষ সাঁতারু। তাই তাঁর ডুবে যাওয়ার কথাই নয়। শ্যামকানুর সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থ জুবিনদাকে বিষ খাইয়েছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ