Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাতেই সবচেয়ে বেশি নতুন প্রাণীর খোঁজ জেডএসআইয়ের

নতুন প্রাণীর খোঁজ মেলার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গতবছর জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা এরাজ্যে মোট ৩১টি নতুন প্রাণীর (নিউ টু রেকর্ডস) সন্ধান পেয়েছেন।

বাংলাতেই সবচেয়ে বেশি নতুন প্রাণীর খোঁজ জেডএসআইয়ের
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন প্রাণীর খোঁজ মেলার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গতবছর জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা এরাজ্যে মোট ৩১টি নতুন প্রাণীর (নিউ টু রেকর্ডস) সন্ধান পেয়েছেন। নতুন গণ এবং প্রজাতি মিলিয়ে এরাজ্য থেকে মিলেছে ৫৬ ধরনের প্রাণী। সেই হিসেবে এরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। আগে রয়েছে কেরল (১০১), কর্ণাটক (৮২), অরুণাচল প্রদেশ (৭২) এবং তামিলনাড়ুর (৬৩) মতো জঙ্গল এবং জীববৈচিত্র্যে ভরপুর রাজ্যগুলি। গতবছর গোটা দেশে ৬৮৩টি নয়া প্রাণী অন্তর্ভুক্ত হয়েছে দেশজুড়ে। তারমধ্যে ২২টি নতুন ‘গণ’ পর্যায়ের, ৪৫৯টি নতুন প্রজাতি এবং ২২৪ ধরনের এমন প্রাণী রয়েছে, যেগুলির অস্তিত্ব এদেশে আগে মেলেনি (নিউ রেকর্ড টু ইন্ডিয়া)। সোমবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জেডএসআইয়ের ১১০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই রিপোর্ট প্রকাশ করেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। এদিনই অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। এটি চলবে ৩ জুলাই পর্যন্ত। জীববৈচিত্র্য, সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি ১১০ ঘণ্টার হ্যাকাথন আয়োজন করেছিল জেডএসআই। এদিন তা শেষ হয়েছে। তাতে প্রথম স্থান অধিকার করেছে লাদাখ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি দল। অনুষ্ঠান পরিচালনা করেন জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ