Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ক্যারিবিয়ানদের চমকে দিতে তৈরি জিম্বাবোয়ে

জায়ান্ট বনাম জায়ান্ট কিলার। সোমবারের ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে ম্যাচে এটাই ক্যাচলাইন। সপ্তাহের প্রথম দিন ওয়াংখেড়েতে ধুন্ধুমার লড়াই। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের আগে তাল ঠুকছে দু’পক্ষই।

ক্যারিবিয়ানদের চমকে দিতে তৈরি জিম্বাবোয়ে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: জায়ান্ট বনাম জায়ান্ট কিলার। সোমবারের ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে ম্যাচে এটাই ক্যাচলাইন। সপ্তাহের প্রথম দিন ওয়াংখেড়েতে ধুন্ধুমার লড়াই। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের আগে তাল ঠুকছে দু’পক্ষই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। ২০২২ সালে বিপক্ষকে ৩১ রানে বশ মানায় ক্যারিবিয়ানরা। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। চ্যালেঞ্জ ছুড়তে তৈরি সিকান্দার রাজার জিম্বাবোয়ে।

Advertisement

গ্রুপে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে চমক দিয়েছে জিম্বাবোয়ে। হার্ড হিটার ব্রায়ান ব্রেনেট নজর টানছেন। অন্যদিকে, দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে ব্যাটারদের দিকে। ব্রেন্ডন কিং, শাই হোপ, শিমরন হেটমায়ার, রাদারফোর্ডরা ক্রিজে জমে গেলে ম্যাচের রং বদলাতে পারেন।
এদিকে, ভারতে খেলা দেখতে আসার অর্থ নেই জিম্বাবোয়ের সমর্থকদের। তাই দেশের ব্যবসায়ীদের থেকে আর্থিক সাহায্য চাইছেন তাঁরা। উল্লেখ্য, শ্রীলঙ্কায় গ্যালারি মাতিয়েছিল জিম্বাবোয়ের সমর্থক গ্রুপ ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নার’। কিন্তু অর্থের অভাবে সুপার এইটের ম্যাচ দেখতে ভারতে আসতে পারছেন না জিম্বাবোয়ের সমর্থকরা।
 খেলা শুরু সন্ধ্যা ৭টা। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ