Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের উল্টো সুর জেলেনস্কির গলায়

রাশিয়া থেকে তেল কিনে মস্কোকে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এই অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের উল্টো সুর জেলেনস্কির গলায়
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ ও মস্কো: রাশিয়া থেকে তেল কিনে মস্কোকে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এই অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই তত্ত্বের উল্টো সুর শোনা গেল  ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনস্কির গলায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কির বক্তব্য, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে ঠিকই। তবে ভারত মূলত ইউক্রেনের সঙ্গেই রয়েছে। আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে আমেরিকার বিতণ্ডা তীব্র হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। নিজেদের সব ভূখণ্ডই ফিরিয়ে আনার ক্ষমতা ইউক্রেনের রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ