Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভরসা ভারতের উপর, বার্তা জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভারতের উপর নির্ভর করছে ইউক্রেন। মঙ্গলবার একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভরসা ভারতের উপর, বার্তা জেলেনস্কির
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভারতের উপর নির্ভর করছে ইউক্রেন। মঙ্গলবার একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। রবিবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে জেলেনস্কিকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই উত্তর দিতে গিয়ে জেলেনস্কি লেখেন, ‘শান্তি ও আলোচনা নিয়ে ভারতের দৃঢ় অবস্থানকে আমরা সম্মান করি। আজ গোটা বিশ্ব শান্তির মাধ্যমে এই ভয়াবহ যুদ্ধ থামানোর উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে আমরা ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল।’ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিনবছরব্যাপী এই যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও লাভ হয়নি। এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি জেলেনস্কির সম্ভাব্য ভারত সফর নিয়ে জল্পনা ছড়িয়েছে। এমনই পরিস্থিতিতে জেলেনস্কির ওই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোদিকে শুভেচ্ছা জানান জেলেনস্কি। প্রধানমন্ত্রী উত্তরে ইউক্রেনের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 

সম্পর্কিত সংবাদ