Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন নিগ্রহ, দোষী সাব্যস্ত যুবককে ২০ বছরের সাজা

নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককের ২০ বছরের জেল। আজ, বুধবার এই রায় দেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর

নাবালিকাকে যৌন নিগ্রহ, দোষী সাব্যস্ত যুবককে ২০ বছরের সাজা
  • ৪ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককের ২০ বছরের জেল। আজ, বুধবার এই রায় দেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর। ২০২৪ সালের ২৯ এপ্রিল যৌন নিগ্রহের ঘটনাটি জানিয়ে জলপাইগুড়ির বানারহাট থানার চামুর্চি পুলিস ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। জানা যায়, অভিযুক্ত যুবকটি মেয়েটির প্রতিবেশী। মিষ্টি খাওয়ায় লোভ দেখিয়ে ১১ বছরের ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় সে। এরপর নাবালিকার উপর যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। শুরু হয় মামলা। ততে মোট ৯ জন সাক্ষ্য দেন। এরপর আজ মামলায় দোষী সাব্যস্ত যুবককে ২০ বছরের সাজা শোনান বিচারক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ