Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিহারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক

প্রেমের মর্মান্তিক পরিণতি! তরতাজা দুই তরুণ-তরুণীর জীবনের বিনিময়ে সমাপ্তি ঘটল দীর্ঘ সম্পর্কের। প্রেমিক ভিনধর্মের। সেই কারণে আপত্তি ছিল প্রেমিকার পরিবারের।

বিহারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: প্রেমের মর্মান্তিক পরিণতি! তরতাজা দুই তরুণ-তরুণীর জীবনের বিনিময়ে সমাপ্তি ঘটল দীর্ঘ সম্পর্কের। প্রেমিক ভিনধর্মের। সেই কারণে আপত্তি ছিল প্রেমিকার পরিবারের। শেষ মুহূর্তে বিয়েতে বেঁকে বসেন প্রেমিকা স্বয়ং। এরপরেই তাঁকে একটি গেস্ট হাউসে ডেকে পাঠান প্রেমিক। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রথমে খুন করেন প্রেমিকাকে। তারপর নিজেও আত্মঘাতী হন। সোমবার বিহারের রোহতাস জেলার একটি গেস্ট হাউসে ঘটেছে এই ঘটনা। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। মৃত তরুণীর নাম কাজল কুমারী। তাঁর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা জ্যাকি নাটের। কিন্তু জ্যাকি ভিন্ন ধর্মের হওয়ায় তাঁর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না কাজলের পরিবার। এসবের মধ্যে প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁকে বিয়ে করতে বেঁকে বসেন তরুণী। সোমবার প্রেমিকাকে শহরের একটি গেস্ট হাউসে ডেকে পাঠান জ্যাকি। সেখানে দু’জনের মধ্যে ব্যাপক বচসা হয়। তখনই পিস্তল বের করে প্রেমিকাকে গুলি করেন ওই যুবক। এরপর নিজেও আত্মহত্যা করেন। তরুণীর মা গায়ত্রী কুমারী বলেন, ‘জ্যাকি আমার মেয়েকে জোর করে বিয়ে করতে চাইছিল। অন্যত্র বিয়ে দিলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দিয়েছিল।’ এসডিপিও দিলীপ কুমার বলেন, তদন্ত হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলির খোল উদ্ধার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ