Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাতে ভুয়ো ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’, পূর্ত দপ্তরে হাজির যুবক! এফআইআর দায়ের

রাজ্য পূর্তদপ্তরে অতিরিক্ত সচিব পদে কেউ নেই। অথচ তাঁরই স্বাক্ষরিত একটি ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নিয়ে দপ্তরের খাদ্যভবনের অফিসে হাজির এক যুবক!

হাতে ভুয়ো ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’, পূর্ত দপ্তরে হাজির যুবক! এফআইআর দায়ের
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পূর্তদপ্তরে অতিরিক্ত সচিব পদে কেউ নেই। অথচ তাঁরই স্বাক্ষরিত একটি ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নিয়ে দপ্তরের খাদ্যভবনের অফিসে হাজির এক যুবক! সন্দেহ হওয়াতেই খোঁজখবর শুরু হয়। পরিষ্কার হয়ে যায়, ভুয়ো চিঠি হাতে চাকরিতে যোগ দিতে এসেছে পূর্ব মেদিনীপুরের মারিশদার বাসিন্দা তন্ময় মিশ্র। এই ঘটনায় নড়েচড়ে বসে দপ্তর। অভ্যন্তরীণ খোঁজখবর সেরে পূর্তদপ্তরের তমলুক ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ চট্টোপাধ্যায় মারিশদা থানায় এফআইআর দায়ের করেন।

Advertisement

নবান্ন সূত্রের খবর, এই দপ্তরের গ্রুপ-সি পদে চাকরির ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে যোগ দিতে হাজির হয় এই যুবক। এর পিছনে একটি অসাধু চক্র কাজ করছে বলেই দপ্তরের সন্দেহ। এতে পূর্তদপ্তরসহ গোটা রাজ্য সরকারেরই মানহানি হচ্ছে বলে পুলিসকে দেওয়া অভিযোগপত্রে জানানো হয়েছে। ভবিষ্যতে এমন অবাঞ্ছিত ঘটনা এড়াতে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারকেও চিঠি দিয়েছে পূর্তদপ্তর। ৮ আগস্ট এই মর্মে ডিজিকে চিঠি লিখেছেন দপ্তরের বিশেষ সচিব অরুণিমা দে।
ওই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারে যুবকের মহাকরণে যোগ দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু তার বদলে সে পূর্তদপ্তরের খাদ্যভবনের অফিসে পৌঁছল কেন, তা জানার চেষ্টা করছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ