Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়েতে রাজি না হওয়ায় বিজয়গড়ে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি

বিয়েতে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকার বাড়ি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তরুণী।

বিয়েতে রাজি না হওয়ায় বিজয়গড়ে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি
  • ২৮ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়েতে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকার বাড়ি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তরুণী। গুলি দেওয়ালে লাগায় তিনি প্রাণে বাঁচেন।  যাদবপুরের বিজয়গড় এলাকায় সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে লালবাজার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। ওই সময় তাঁর সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচয় হয়। পরে প্রণয়ঘটিত সম্পর্কে জড়ান। অভিযোগ, ওই যুবক বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন তরুণীকে। এতে তরুণী তিতিবিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপরেও বেঙ্গালুরুতে  ছিলেন দুজনই।  এরপরেও তাঁকে ফোনে বিরক্ত করত ওই বিহারের ওই যুবক। তরুণীকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু প্রাক্তন প্রেমিকা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পক্ষে তা সম্ভব নয়। এরপর থেকেই ওই যুবক আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।  তরুণী বেঙ্গালুরুর যেখানে থাকতেন সেখানে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই যুবক। জখম তরুণীর শরীরে বেশ কয়েকটি সেলাই পড়ে। তরুণী কলকাতায় ফিরে আসেন। প্রাক্তন প্রেমিকা কলকাতায় ফিরে এসেছেন একথা জানতে পারে অভিযুক্ত। কলকাতার বাড়ির ঠিকানাও সে জানত। ফোনে জানিয়ে দেন, কলকাতায় আসছে বিয়ে করতে। সোমবার সন্ধ্যায় ওই তরুণীর বাড়িতে হাজির হয় অভিযুক্ত। নাম ধরে  ডাকেন। গেট না খোলায় দরজার ফাঁক দিয়ে গুলি চালায় ওই যুবক। সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তরুণী।  খবর পেয়ে আসে যাদবপুর থানার পুলিশ। মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন ধরে ওই যুবকের কাছাকাছি পুলিশ পৌঁছে গিয়েছে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ