Bartaman Logo
১৩ জুন, ২০২৬

বাইক পার্কিং নিয়ে বচসা, মোহালিতে প্রতিবেশীর মারে মৃত্যু তরুণ বিজ্ঞানীর

বাইক পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। তারপর  মারধর। মঙ্গলবার রাতে পাঞ্জাবের মোহালির এই ঘটনায় মৃত্যু হল এক তরুণ বিজ্ঞানীর।

বাইক পার্কিং নিয়ে বচসা, মোহালিতে প্রতিবেশীর মারে মৃত্যু তরুণ বিজ্ঞানীর
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বাইক পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। তারপর  মারধর। মঙ্গলবার রাতে পাঞ্জাবের মোহালির এই ঘটনায় মৃত্যু হল এক তরুণ বিজ্ঞানীর। মৃতের নাম অভিষেক স্বর্ণকার। মোহালিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) বিজ্ঞানী ছিলেন তিনি। ছেলের মৃত্যুর জন্য মন্টি নামে এক প্রতিবেশীকে দায়ী করেছেন অভিষেকের বাবা-মা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। মন্টির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, অভিষেক আদতে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। এর আগে তিনি সুইজারল্যান্ডে কর্মরত ছিলেন। আইআইএসইআরে যোগ দেওয়ার পর মোহালির সেক্টর ৬৭-এ একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিষেকের সঙ্গেই থাকতেন তাঁর বাবা-মাও। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে ঘরের সামনে মন্টির বাইক দেখতে পান তিনি। প্রতিবেশীকে এই বাইক সরাতে বলেন অভিষেক।  কিন্তু তা মানতে রাজি হননি মন্টি। এরপর অভিষেক নিজেই ওই বাইক সরানোর চেষ্টা করলে বেধে যায় বচসা। এরইমধ্যে অভিষেকের উপর চড়াও হন মন্টি। তাঁদের সংযত করতে ছুটে আসেন দুই পরিবারের সদস্য ও অন্যরা। কিন্তু মন্টি ঘুষি ও ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন অভিষেককে। এরফলে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় তরুণ বিজ্ঞানীর।
পুলিস জানতে পেরেছে, অভিষেকের কিডনির সমস্যা ছিল। সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। তাঁর ডায়ালিসিসও চলছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। পলাতক মন্টির খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিষেকের বাবা-মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ