Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘দোকানের ঝাঁপ ফেলে আফ্রিকা ফিরতে হবে’, মাস্ককে তোপ ট্রাম্পের, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন টেসলা কর্তাও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের সম্মুখ সমরে ধনকুবের এলন মাস্ক। নেপথ্যে সেই ‘বিগ বিউটিফুল বিল’। এরইমধ্যে সোমবার টেসলা কর্তার ভর্তুকি বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

‘দোকানের ঝাঁপ ফেলে আফ্রিকা ফিরতে হবে’, মাস্ককে তোপ ট্রাম্পের, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন টেসলা কর্তাও
  • ২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের সম্মুখ সমরে ধনকুবের এলন মাস্ক। নেপথ্যে সেই ‘বিগ বিউটিফুল বিল’। এরইমধ্যে সোমবার টেসলা কর্তার ভর্তুকি বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। কটাক্ষের সুরে জানান, এমনটা করলে মাস্ককে দোকানপাটে ঝাঁপ ফেলে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে। উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করেননি মার্কিন ধনকুবের। সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, অবিলম্বে যেন তাঁর যাবতীয় সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement

শুরু থেকেই ট্রাম্পের  ‘বিগ, বিউটিফুল বিলে’র  বিরোধিতা করেছেন মাস্ক। এই বিষয়টি নিয়েই দুজনের সুসম্পর্কে চিড় ধরেছে। হুঁশিয়ারির সুরে মাস্ক জানান, এই বিল পাশ হলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তাহলে মার্কিন নাগরিকরা রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের বাইরে একটা বিকল্প খুঁজে পাবেন। এরপরই কোনও রাখঢাক না করে পাল্টা হুমকি দেন ট্রাম্পও। জানান, কার্যত ভর্তুকির উপরেই টিকে আছে মাস্কের সংস্থা। সোমবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘এলন মাস্ক হয়তো সবথেকে বেশি ভর্তুকি পেয়েছেন। ইতিহাসে কেউ এতো পরিমাণ ভর্তুকি পায়নি। সেটা বন্ধ করে দিলে মাস্ককে তল্পিতল্পা গুটিয়ে দক্ষিণ আফ্রিকার বাড়িতে ফিরতে হবে। তাহলে দেশ প্রচুর টাকা সাশ্রয় করবে। সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরকে (ডিওজিই) বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে বলতে হবে।’ মাস্ক মার্কিন নাগরিক। তবে তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকায়। সেই প্রসঙ্গ তুলেই কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট। মাস্কের ‘বৈদ্যুতিক গাড়ি’ নিয়েও আপত্তি তোলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমি বৈদ্যুতিক গাড়ির বিরোধী। প্রেসিডেন্ট নির্বাচনে আমার হয়ে প্রচারে নামার আগেই এটা জানতেন এলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি ভালো। তবে সবাইকে কিনতে বাধ্য করা উচিত নয়।’ ট্রাম্পের আক্রমণের জবাবে টেসলা কর্তা বলেন, ‘আমি বলছি তো! এই মুহূর্তে সব ভর্তুকি বন্ধ করে দিন।’ কিছুদিন আগেও ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেও পিছু হটেছিলেন টেসলা কর্তা। কিন্তু সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগেই ফের সুর চড়িয়েছেন মার্কিন ধনকুবের। স্পেসএক্স কর্তার দাবি, ট্রাম্পের এই ট্যাক্স বিল মার্কিন শিল্পকে ধ্বংস করে দিতে পারে। এর জেরে দেশের ঋণ কয়েকগুণ বৃদ্ধি পাবে। ৪ জুলাইয়ের আগে বিল পাশ করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ফের বিলের বিরোধিতা করেন মাস্ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ