Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে ১৭ জেলায় ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ

জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ যোগীর উত্তরপ্রদেশে। ১৭টি জেলায় এই কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লখনউ, গোরক্ষপুর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, সাহারানপুর উল্লেখযোগ্য।

যোগীরাজ্যে ১৭ জেলায় ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পের কাজ শেষ যোগীর উত্তরপ্রদেশে। ১৭টি জেলায় এই কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লখনউ, গোরক্ষপুর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, সাহারানপুর উল্লেখযোগ্য। অর্থাৎ পযর্টনস্থল, বাণিজ্যিক কেন্দ্র এবং ধর্মস্থান। সাধারণত এইসব এলাকাতেই পরিযায়ী শ্রমিকদের বেশি দেখা যায়। নতুন করে যোগী সরকার জেলা প্রশাসনগুলির কাছে নির্দেশিকা জারি করে বলেছে, বাংলায় এসআইআরের কাজ পুরোদমে চলছে। বাংলা যেহেতু সীমান্তবর্তী রাজ্য, তাই ধরা পড়ার ভয়ে স্বাভাবিকভাবে সেখান থেকে বহু রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী পালাচ্ছে। তারা যেন উত্তরপ্রদেশে ঢুকতে না পারে। প্রশাসনের সন্দেহ, রোহিঙ্গা ও বাংলাদেশিরা সাফাই কর্মী হিসেবে কাজ করছে জেলায় জেলায়। তাই ভোটের ইস্যু হারিয়ে এখন ডাবল ইঞ্জিন রাজ্য টার্গেট করতে চলেছে ভিনরাজ্যের সাফাই কর্মীদের!

Advertisement
সম্পর্কিত সংবাদ