Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

ফ্ল্যাটে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয়গড়ের এক বন্ধ ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল। শুক্রবার সকালে শ্রেয়সী ঘোষ (৪৩) নামে ওই মহিলাকে দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করে গল্ফ গ্রিন থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, শ্রেয়সীদেবী ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কোনওরকমে নিজের খরচ চালাতেন তিনি। অর্থ না থাকায় ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচও দিতে পারেননি অনেকদিন। শুক্রবার সকালে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ায়। তখন ফ্ল্যাটের অন্য বাসিন্দারা পুলিসে খবর দেন। থানার অফিসাররা এসে দরজা ভেঙে দেখেন, ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। ঘরে থাকা আধার কার্ড থেকে তাঁর নাম ও পরিচয় জানা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিসকে জানান, তাঁর বোন থাকেন কানাডায়। তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, অন্তত তিন-চারদিন আগে মৃত্যু হয়েছে ওই মহিলার। অফিসাররা প্রাথমিকভাবে মনে করছেন, ওই মহিলাকে খুন করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ