Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবার হোটেলে মহিলার দেহ উদ্ধার

কসবায় একটি হোটেলের দরজা ভেঙে রবিবার রাতে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতার নাম তবসুম আরা (২৬)। বাড়ি তিলজলা থানার কুষ্টিয়া রোডে।

কসবার হোটেলে মহিলার দেহ উদ্ধার
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় একটি হোটেলের দরজা ভেঙে রবিবার রাতে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতার নাম তবসুম আরা (২৬)। বাড়ি তিলজলা থানার কুষ্টিয়া রোডে। প্রাথমিক তদন্তে কসবা থানার পুলিস জানতে পেরেছে, ১৫ আগস্ট বিকেলে ইবাদুল রহমান নামে এক যুবকের সঙ্গে দু’দিনের জন্য ওই হোটেলে উঠেছিলেন তবসুম। রবিবার সকাল ১০টা নাগাদ ইবাদুল একাই হোটেল থেকে বেরিয়ে যান। বিকেলের পর হোটেলের কর্মীরা ওই মহিলাকে বারবার ফোন করলেও ধরেননি তিনি। এরপর হোটেল থেকে খবর যায় কসবা থানায়। রাত ১০টা নাগাদ পুলিস এসে হোটেলের ৪০৫ নম্বর রুমের দরজা ভেঙে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিসের দাবি, ইবাদুলের সঙ্গে তবসুমের সম্পর্ক ছিল। তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিসের দাবি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কসবা থানা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ