Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে মহিলার শ্লীলতাহানি, এনকাউন্টারের পর ধৃত আহত অভিযুক্ত

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বোরখা পরিহিতা মহিলা। আচমকা পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরে এক যুবক। শ্লীলতাহানির চেষ্টা করেন।

যোগীরাজ্যে মহিলার শ্লীলতাহানি, এনকাউন্টারের পর ধৃত আহত অভিযুক্ত
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেরিলি: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বোরখা পরিহিতা মহিলা। আচমকা পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরে এক যুবক। শ্লীলতাহানির চেষ্টা করেন। রুখে দাঁড়ান মহিলা। তাঁর প্রবল প্রতিরোধের মুখে শেষপর্যন্ত চম্পট দিতে বাধ্য হল দুষ্কৃতী। যোগীরাজ্য উত্তরপ্রদেশের মোরাদাবাদে সোমবার রাতের এই ঘটনা সিসি ক্য্যামেরায় ধরা পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পরই তৎপর হয় পুলিস। কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তের খোঁজ পায় পুলিস। এনকাউন্টারের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ২৮ বছর বয়সি অভিযুক্ত মহম্মদ আদিলের বাঁ পায়ে গুলি লেগেছে।  

Advertisement

মোরাদাবাদের পুলিস সুপার (শহর) কুমার রণবিজয় সিং জানিয়েছেন, ড্রোন সংক্রান্ত গুজবের জেরে পুলিস একটি গ্রামে টহল দিচ্ছিল। সেই সময় তীব্র গতিতে একটি বাইক আসতে দেখা যায়। পুলিস থামতে বললেও বাইক আরোহী তাতে কর্ণপাত করেনি। বরং বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিস পিছু নেয়। কিছু দূর গিয়ে অভিযুক্ত কাদায় পিছলে পড়ে। পুলিস সেদিকে এগলে গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। এনকাউন্টারে অভিযুক্তর পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায়, ধৃত আদিলই রাস্তায় শ্লীলতাহানির ঘটনায় জড়িত।

সম্পর্কিত সংবাদ