নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীর ছাড়া আর কোনও বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলা হবে না। রবিবার মালেশিয়ায় এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা তুলে ধরতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। অভিষেকের সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এদিন মালেশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। কীভাবে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতির পর্যায়ে পৌঁছল, তা ব্যাখ্যা করেন সঞ্জয়। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ডিজিএমও সকালের’দকেফোন করেছিলেন। তবে হটলাইনে সমস্যা হয়েছিল বলে তথকন কথা হয়নি। পরে পাক দূতাবাসের তরফে আলোচনার বার্তা দেওয়া হয়। বলা হয় দুপুরে ডিজিএমও স্তরে আলোচনা হতে পারে। সেই মতো ১০ মে দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ দুই দেশের ডিজিএমও কথা বলেন। তারপরই ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়। ভারত যুদ্ধের পক্ষে নয়। আমরা কেবল পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করতে চেয়েছিলাম। তা হয়েছে।’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিষয়টি জানান, সাড়ে ৫টা নাগাদ। অর্থাৎ, ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে সম্মত হওয়ার অন্তত দু’ঘণ্টা পর।



