Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়ায় বাধা, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় খুন হতে হল স্বামীকে। পড়শি গ্রাম থেকে প্রেমিককে ফোন করে ডেকে আনেন অভিযুক্ত স্ত্রী। তার সাহায্যেই স্বামীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

পরকীয়ায় বাধা, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী
  • ১০ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরহমপুর: স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় খুন হতে হল স্বামীকে। পড়শি গ্রাম থেকে প্রেমিককে ফোন করে ডেকে আনেন অভিযুক্ত স্ত্রী। তার সাহায্যেই স্বামীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভগবানগোলার বাঁধপুল ডাকবাংলো এলাকায়। মৃতের নাম আলতাব শেখ (৫৫)। ইতিমধ্যেই মৃতের স্ত্রী ইদুলা বিবি-সহ কয়েকজনকে আটক করেছে পুলিস। তবে ইদুরার প্রেমিক তথা মূল অভিযুক্ত সালাম শেখ আপাতত পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান, প্রাথমিক তদন্তে অনুমান গতকাল অর্থাৎ সোমবার রাতে ইদুলা বিবি তার প্রেমিক সালামের সঙ্গে পরিকল্পনামাফিক তার স্বামীকে খুন করে। এরপর দেহ বাড়ির পিছনের একটি গর্তে ফেলে দেয়। এই ঘটনার পর থেকেই দু’জন বেপাত্তা ছিল। পরে অভিযুক্ত ইদুলাকে গ্রাম থেকেই আটক করা হয়। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, আলতাব শেখ পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে বছরের বেশিরভাগ সময়টাই তিনি ভিনরাজ্যে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে ইদুলা পড়শি গ্রামের বছর চল্লিশের সালাম শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। ঈদ উপলক্ষ্যে সপ্তাহ খানেক আগে আলতাব বাড়ি ফিরে আসেন। ফিরেই তিনি কোনওভাবে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। তারপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। আলতাব তার স্ত্রীকে পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে বিবাদ চরমে ওঠে। পথের কাঁটা সরাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করে ইদুলা বিবি। পরিকল্পনামাফিক গতকাল গভীর রাতে প্রেমিককে ডেকে পাঠায় সে। খুন করার আগে অভিযুক্ত ইদুলা নিজের দুই মেয়েকে অন্য ঘরে রেখে বাইরে থেকে শিকল তুলে দেয় বলে জানা গিয়েছে। 

মৃতের ভাগ্নে জেইদুল রহমান বলেন, মামার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে ঘটনার দিন অবশ্য বাড়িতে ছিল না। দুই মেয়ে একটি ঘরে ঘুমোচ্ছিল। বাইরে থেকে শিকল তুলে তাদের ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়। এই ঘটনায় অভিযুক্ত ইদুলা ও সালামের ফাঁসির দাবি জানাচ্ছি। অন্যদিকে মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাও খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ