রায়পুর: বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। অন্য পুরুষের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে কোনওভাবেই খোরপোশ পাওয়ার যোগ্য নন ওই মহিলা। সম্প্রতি এমনই মন্তব্য করেছে ছত্তিশগড় হাইকোর্ট। প্রাক্তন স্বামীর কাছ থেকে অতিরিক্ত খোরপোশ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। সেই মামলার রায় দিতে গিয়ে আদালত ওই মন্তব্য করেছে। আগে নিম্ন আদালতের তরফে আবেদনকারী মহিলাকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টে ওই নির্দেশও বাতিল হয়ে গিয়েছে। ২০১৯ সালে বিয়ে হয় মহিলার। আদালতে তিনি দাবি করেন, বিয়ের পরপরই শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার শুরু করে। তাঁকে খেতে দেওয়া হত না। এমনকী পরকীয়া সন্দেহে প্রায়দিন ঝামেলা করতেন তাঁর স্বামী। এর জেরে ২০২১ সালে স্বামীকে ছেড়ে চলে যান তিনি। ২০২৩ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।



