Bartaman Logo
১৫ জুন, ২০২৬

কেন খুন সিধু মুসেওয়ালা? প্রকাশ্যে গোল্ডি ব্রারের সাক্ষাৎকার

ক্ষমার অযোগ্য অপরাধ করেছিলেন সিধু মুসেওয়ালা। আর সেই কারণেই তাঁকে খতম করা হয়েছে। পাঞ্জাবি হিপহপ স্টারের হত্যার তিন বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘ডন’ গোল্ডি ব্রার।

কেন খুন সিধু মুসেওয়ালা? প্রকাশ্যে গোল্ডি ব্রারের সাক্ষাৎকার
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্ষমার অযোগ্য অপরাধ করেছিলেন সিধু মুসেওয়ালা। আর সেই কারণেই তাঁকে খতম করা হয়েছে। পাঞ্জাবি হিপহপ স্টারের হত্যার তিন বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘ডন’ গোল্ডি ব্রার। ১১ জুন সিধু মুসেওয়ালার জন্মদিনে তাঁকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে বিবিসি। সেখানেই রয়েছে সিধু খুনে অভিযুক্ত গোল্ডি ব্রারের অডিও ইন্টারভিউ। 

Advertisement

২৯ মে, ২০২২। পাঞ্জাবের মানসা জেলায় সিধু মুসেওয়ালার গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা। ২৪টি গুলি লাগে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সমাজমাধ্যমে সেই ঘটনার দায় স্বীকার করেছিল গোল্ডি ব্রার। এবার সিধু খুন নিয়ে প্রথমবার মুখ খুললেন গোল্ডি। সাক্ষাৎকারে গোল্ডি দাবি করেছেন, বারবার তাদের প্রতিপক্ষকে সাহায্য করেছেন সিধু। বামবিহা গ্যাংয়ের কবাডি টুর্নামেন্টের প্রচার করেছিলেন এই হিপহপ স্টার। গোল্ডির গ্যাংয়ের সদস্য ভিকি মীদুখেরার খুনের পিছনেও সিধুর বন্ধু তথা ম্যানেজার সগনপ্রীত সিংয়ের যোগ রয়েছে বলেও দাবি করেছেন গোল্ডি। তাঁর দাবি, ঘটনায় সিধুর ভূমিকা সকলেই জানত। সিধু বারবার তাঁর রাজনৈতিক ক্ষমতা, প্রভাব ও টাকা ব্যবহার করে প্রতিপক্ষ গ্যাংকে সাহায্য করেছিল। 
অন্যদিকে, এই তথ্যচিত্র সম্প্রচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং সিধু।

Advertisement
সম্পর্কিত সংবাদ