Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাক মন্ত্রীর হুমকি নিয়ে চুপ কেন মোদি, তোপ মমতার

পাকিস্তানের হুমকি নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সোমবার এই প্রশ্ন তুলে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পেহেলগাঁওয়ের মতো কোনো ঘটনা ঘটানোর মতো ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে না তো!’

পাক মন্ত্রীর হুমকি নিয়ে চুপ  কেন মোদি, তোপ মমতার
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পাকিস্তানের হুমকি নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সোমবার এই প্রশ্ন তুলে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পেহেলগাঁওয়ের মতো কোনো ঘটনা ঘটানোর মতো ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে না তো!’

Advertisement

এদিন নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে নির্বাচনী জনসভায় করেন মমতা। সেখানে তিনি বলেন, ‘পাকিস্তানের এক মন্ত্রী প্রকাশ্যে কলকাতাকে নিশানা করে হুমকি দিচ্ছেন। অথচ, বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে কোনো কড়া বার্তা দিলেন না! তিনি নীরবই থাকলেন!’ কথায় কথায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে অভ্যস্ত। কিন্তু, কলকাতাকে নিশানা করে পাক-হুমকি নিয়ে তিনি চুপ। স্বাভাবিকভাবেই মোদির ‘নীরবতা’কে অস্ত্র করে বিজেপিকে তুলোধনা করার সুযোগ হাতছাড়া করেননি তৃণমূল সুপ্রিমো। 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে বলেন, ‘এবার যুদ্ধ হলে সংঘাত আর সীমান্তে থেমে থাকবে না। কলকাতাকেও টার্গেট করা হবে।’ পাকমন্ত্রীর এমন হুঙ্কারের পর রবিবার  কোচবিহারের জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী। সেখানে এ নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। উল্টে বস্তপচা ‘অনুপ্রবেশ’ ইস্যুতে বেশি সরব ছিলেন মোদি।  
এদিন প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে একাধিক আশঙ্কার কথা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি একের পর প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। কিন্তু, কেন চুপ ছিলেন? এই নীরবতার পিছনে কি কোনও ব্লু-প্রিন্ট রেডি? ভোটের আগে কি ফের আরও একটা পেহেলগাঁও ঘটানোর চক্রান্ত?’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘আমরা সারা বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, তার জবাবে প্রধানমন্ত্রী কেন বললেন না, আমরা কড়া ব্যবস্থা নেবো।’
মুখ্যমন্ত্রী এদিন আরও কয়েকটি গুরুতর প্রশ্ন তোলেন। তিনি বলেন,  ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি আসার পিছনে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক প্ররোচনা ছিল কি না, তা কেন খতিয়ে দেখা হবে না? কেন তদন্ত করা হবে না? কে ওঁকে দিয়ে এ ধরনের কথা বলালেন? কেন কোনও অ্যাকশন নেওয়া হল না?’ এরপরেই মমতা যোগ করেন, ‘কলকাতাকে কেউ যদি টার্গেট করার কথা বলে ভারতীয় নাগরিক হিসেবে আমরা মানব না। অথচ, আপনি নিজে একটা কথাও বললেন না! আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বাংলাকে টার্গেট করে তখন আপনি চুপ করে বসে থাকেন!  লজ্জা করে না?

Advertisement
সম্পর্কিত সংবাদ