লন্ডন: আগামী ৪০ বছরের মধ্যে ব্রিটেনে শ্বেতাঙ্গ নাগরিকরা সংখ্যালঘু হয়ে পড়বেন। চলতি সপ্তাহে প্রকাশিত রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।
লন্ডন: আগামী ৪০ বছরের মধ্যে ব্রিটেনে শ্বেতাঙ্গ নাগরিকরা সংখ্যালঘু হয়ে পড়বেন। চলতি সপ্তাহে প্রকাশিত রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি অভিবাসন, জন্ম ও মৃত্যুহার নিয়ে বিস্তর গবেষণা করেছে বাকিংহাম বিশ্ববিদ্যালয়। তার ভিত্তিতেই এই চাঞ্চল্যকর রিপোর্ট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু গুডউইন। বর্তমানে ব্রিটেনের জনসংখ্যার ৭৩ শতাংশ শ্বেতাঙ্গ। রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ এই হার ৫৭ শতাংশে নেমে আসতে পারে। ২০৬৩ সালে নিজেদের দেশেই ‘সংখ্যালঘু’ তকমা পেতে পারেন শ্বেতাঙ্গ ব্রিটিশরা।
গুডউইনের রিপোর্টে বিদেশি-জাত ও দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের সংখ্যা ২৫ বছরে ২০ শতাংশ থেকে বেড়ে ৩৩.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস। ২১০০ সালের মধ্যে ব্রিটেনের জনসংখ্যার ৬০ শতাংশই এমন হতে পারেন, যাঁদের মা-বাবার মধ্যে কেউ না কেউ অভিবাসী।