Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুটার চুরির তদন্ত করতে গিয়ে খোঁজ মিলল চক্রের, যোগ বাইক লোপাটেও

আমহার্স্ট স্ট্রিটে স্কুটার চুরির মামলার তদন্ত করতে গিয়ে পুলিস ধৃতের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্যের হদিশ পেল।

স্কুটার চুরির তদন্ত করতে গিয়ে খোঁজ  মিলল চক্রের, যোগ বাইক লোপাটেও
  • ২২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিটে স্কুটার চুরির মামলার তদন্ত করতে গিয়ে পুলিস ধৃতের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্যের হদিশ পেল। পুলিসি জেরায় সে স্বীকার করেছে, আসানসোল ও দুর্গাপুরে বাইক চুরি চক্রের সঙ্গেও তার যোগ রয়েছে। ধৃতের নাম রাজ সিং। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় একটি স্কুটি চুরির ঘটনায় ওই অভিযুক্তকে রবিবার গ্রেপ্তার করে পুলিস। চুরি যাওয়া স্কুটারটিও উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী ত্রিবেণী রেড্ডি বলেন, অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, দুর্গাপুর ও আসানসোলে দু’টি বাইক চুরির সঙ্গেও তার যোগসাজশ আছে। সেই ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত জামিন পেলে পালিয়ে যেতে পারে। এরপর বিচারক তার জামিনের আর্জি খারিজ করে দেন। কলকাতা পুলিস দুর্গাপুর ও আসানসোল পুলিসের সঙ্গে এ নিয়ে কথা বলছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ