Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত অস্ত্র, গ্রেফতার ১

একবালপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে এম এম আলি রোডের একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় তারা।

ফ্ল্যাটে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত অস্ত্র, গ্রেফতার ১
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবালপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে এম এম আলি রোডের একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় তারা। অভিযানে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ একটি দেশি নাইন এম এম পিস্তল, চারটি সিঙ্গল শটার, ১০টি নাইন এম এম পিস্তলের বুলেট,  রাইফেলের ন’টি কার্তুজ, চারটি ম্যাগাজিন,  দু’টি চপার ও একটি ছুরি বাজেয়াপ্ত করেছে। 

Advertisement

এই ঘটনায় জড়িত অভিযোগে মহম্মদ শাহবাজ নামে বন্দর এলাকার এক পুরনো দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (পোর্ট)  হরিকৃষ্ণান পাই। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের দাবি, নাশকতার পাশাপাশি বিক্রির জন্যও ফ্ল্যাটে এই  অস্ত্র মজুত করা হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ