Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খলচরিত্রে ঐশ্বর্য

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবিতে খলচরিত্রে কাজ করবেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে।

খলচরিত্রে ঐশ্বর্য
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবিতে খলচরিত্রে কাজ করবেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন? এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। রজনীকান্তের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর বড়পর্দায় ফের মুক্তি পাচ্ছে ‘পাদাপ্পায়া’ ছবিটি। সম্প্রতি সমাজমাধ্যমে রজনীকান্ত নিশ্চিত করেছেন, এই ছবির সিক্যুয়েলও আসছে। সেই ছবিতেই কি খলনায়িকা হিসেবে থাকবেন ঐশ্বর্য? এই প্রশ্ন উঠছে। ‘পাদায়াপ্পা’ ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রাম্য কৃষ্ণণকে। তাঁর অভিনীত ‘নীলাম্বরী’ চরিত্রটি এখনও দর্শকমহলে সমাদৃত। সদ্য রজনীকান্ত জানিয়েছেন, এই চরিত্রর প্রস্তাব নাকি প্রাথমিকভাবে গিয়েছিল ঐশ্বর্যর কাছে। কিন্তু তিনি রাজি হননি। আচমকা পুরনো প্রসঙ্গ রজনী টেনে আনতেই শুরু হয়েছে আলোচনা। তবে কি সিক্যুয়েলে খলচরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে? 

Advertisement
সম্পর্কিত সংবাদ