Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘আমরা সাধু নই’, বিজেপির হাত ধরা নিয়ে সাফাই দিলেন অজিত পাওয়ার

কাকা শারদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ। এনসিপি ভেঙে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার।

‘আমরা সাধু নই’, বিজেপির হাত ধরা নিয়ে সাফাই দিলেন অজিত পাওয়ার
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: কাকা শারদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ। এনসিপি ভেঙে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। মঙ্গলবারই এনসিপি প্রতিষ্ঠাতা শারদ বলেছেন, দল ভেঙে যাবে বলে ভাবতে পারিনি। এরপরই বিজেপির হাত ধরা নিয়ে সাফাই দিলেন অজিত। এব্যাপারে তিনি বলেছেন, আমরা তো আর সাধু নই যে সবসময় বিরোধী আসনে বসে থাকতে হবে।  

Advertisement

মঙ্গলবার পুনেতে পৃথকভাবে ধুমধামের সঙ্গে দলের প্রতিষ্ঠা দিবস পালন করে এনসিপির দুই গোষ্ঠী। ইতিমধ্যে বিজেপির হাত নিয়ে এনসিপির আদর্শের সঙ্গে আপস করা হয়েছে বলে সমালোচনায় পড়তে হয়েছে অজিত পাওয়ারকে। তার জবাব দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালে আমরা উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনার হাত ধরে সরকার গঠন করেছিলাম। তারপরেও আপস করেছি। আমরা সাধু নই যে, সবসময় বিরোধী দলের আসনে বসে প্রতিবাদ, মিছিল ও স্লোগান দিতে হবে। আমরা সরকারে যোগ দিয়েছি মানুষের পাশে দাঁড়াতে। তাঁদের বিভিন্ন সমস্যার সমাধান করতে।’

সম্পর্কিত সংবাদ