Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিস্ফোরণ ঘটানোর আগে পার্কিং লটে টিভি দেখছিল ঘাতক উমর?

বিস্ফোরণের আগে তিন ঘণ্টা পার্কিং লটে গাড়ির মধ্যেই ছিল ডাঃ উমর উমর উন নবি। এই সময়টা কী করছিল সে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে গোয়েন্দারা।

বিস্ফোরণ ঘটানোর আগে পার্কিং লটে টিভি দেখছিল ঘাতক উমর?
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিস্ফোরণের আগে তিন ঘণ্টা পার্কিং লটে গাড়ির মধ্যেই ছিল ডাঃ উমর উমর উন নবি। এই সময়টা কী করছিল সে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে গোয়েন্দারা। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই তিন ঘণ্টা খবর দেখছিল সে। আর সেখানে বসেই ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার ও তার সহযোগীর গ্রেফতারির বিষয়টি জানতে পারে উমর।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, প্রাথমিকভাবে লালকেল্লার পার্কিং লটেই বিস্ফোরণের ছক কষেছিল উমর। কিন্তু সোমবার লালকেল্লা বন্ধ থাকায় পার্কিং লট প্রায় ফাঁকা ছিল। আর সেই কারণেই হতাশ হয়ে পার্কিং লট থেকে বেরিয়ে মাঝরাস্তায় বিস্ফোরণ ঘটায় সে। জানা যাচ্ছে, ঘটনার দিন রামলীলা ময়দান  সংলগ্ন মসজিদেও মসজিদেও উমর ঘণ্টা তিনেক কাটিয়েছিল। সেখানে প্রার্থনাও করে। প্রার্থনার পাশাপাশি উমর আর কী করেছে, তা জানতে তৎপর গোয়েন্দারা।  বিস্ফোরণস্থল থেকে ইতিমধ্যেই ফরেন্সিক দল ৪০টি নমুনা সংগ্রহ করেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা জানতে বিশেষ দল পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ