Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওয়াকফ: সরকারি জমিতে অন্য কারও অধিকার থাকতে পারে না, সুপ্রিম কোর্টে কেন্দ্র

সরকারি জমিকে কেউ নিজের বলে দাবি করতে পারে না। বহুক্ষেত্রেই দীর্ঘদিন ধরে নিছক দাতব্য বা ধর্মীয় কারণে ব্যবহারের জন্য সরকারি জমিকে ওয়াকফ বলে দাবি করা হয়।

ওয়াকফ: সরকারি জমিতে অন্য কারও অধিকার থাকতে পারে না, সুপ্রিম কোর্টে কেন্দ্র
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সরকারি জমিকে কেউ নিজের বলে দাবি করতে পারে না। বহুক্ষেত্রেই দীর্ঘদিন ধরে নিছক দাতব্য বা ধর্মীয় কারণে ব্যবহারের জন্য সরকারি জমিকে ওয়াকফ বলে দাবি করা হয়। কোনওরকম বৈধ নথিপত্র ছাড়াই সেইসব সরকারি জমিকে ওয়াকফের সম্পত্তি বলে দেওয়া হয়। সেই জমি ফিরে পাওয়ার আইনি অধিকার সরকারের রয়েছে। বুধবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে একথা বলল কেন্দ্র।

Advertisement

২০২৫ সালের এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পেশ হয়েছে একঝাঁক আবেদন। সেই ইস্যুতেই প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ ম্যাসির বেঞ্চে এদিন কেন্দ্রের পক্ষে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সরকারি জমিতে অন্য কারও অধিকার থাকতে পারে না। এবিষয়ে সুপ্রিম কোর্টেরও একটি রায় রয়েছে। সেখানে বলা হয়েছিল, সরকারি সম্পত্তিকে যদি ওয়াকফ বলে দাবি করা হয়, তাহলে সেই সম্পত্তিকে সরকার রক্ষা করতে পারে। সরকারের পক্ষে যুক্তি দিতে গিয়ে মেহতা আরও বলেন, এই আইনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন দাবি নিয়ে কেউ আদালতে আসেননি। এই আইনটি পাশ করার এক্তিয়ার সংসদের নেই, কেউ সেই কথাও বলছেন না। 
পাশাপাশি যৌথ সংসদীয় কমিটির রিপোর্টের উল্লেখ করে মেহতা আদালতে বলেন, এই আইন তৈরির আগে বহু রাজ্য সরকার ও রাজ্য ওয়াকফ বোর্ডের সঙ্গে আলোচনা চালানো হয়েছিল।  

সম্পর্কিত সংবাদ