Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভোটার তালিকা রিভিশন, কমিশনের পাশে বিজেপি

বিরোধীদের লাগাতার অভিযোগ ও আক্রমণ এতদিন একাই সামাল দিচ্ছিল নির্বাচন কমিশন। এবার তাদের পাশে দাঁড়ালো বিজেপি।

ভোটার তালিকা রিভিশন, কমিশনের পাশে বিজেপি
  • ১০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের লাগাতার অভিযোগ ও আক্রমণ এতদিন একাই সামাল দিচ্ছিল নির্বাচন কমিশন। এবার তাদের পাশে দাঁড়ালো বিজেপি। বুধবার বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, বিরোধীরা চায় না যে, ভারতের ভোটার তালিকা সম্পূর্ণ সঠিক হোক? শুধু ভারতীয় নাগরিকই যাতে ভোটার তালিকায় স্থান পায়, সেটা কি বিরোধীরা চায় না? তিনি বলেছেন, বিরোধীদের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিরোধী আন্দোলন আদতে ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারীদেরই সমর্থন করছে। যে বহিরাগতরা এদেশে এসে জালিয়াতি করে নানাবিধ পরিচয়পত্র তৈরি করে ভারতীয় নাগরিক হয়ে গিয়েছে তাদের চিহ্নিত করতে চাইছে কমিশন। তারপর আইনি ব্যবস্থা। একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা গঠন করতে চায় কমিশন। এই প্রক্রিয়ায় আপত্তি কীসের? প্রসঙ্গত কমিশনও ঠিক এটাই বলছে। বিহারে এই ইস্যুতে বুধবার বনধ পালন করে বিরোধীরা। আগামী দিনে আরও বেশি এই আন্দোলন তীব্র করার ডাকও দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ