Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বকর্মা পুজোর ছুটি নাকচ! ক্ষোভ বিশ্ববিদ্যালয়ে

রাজ্য সরকারের সঙ্গে বিরোধ একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। উচ্চশিক্ষা দপ্তর ম্যাচিং অর্ডার দেয়নি।

বিশ্বকর্মা পুজোর ছুটি নাকচ! ক্ষোভ বিশ্ববিদ্যালয়ে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে বিরোধ একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। উচ্চশিক্ষা দপ্তর ম্যাচিং অর্ডার দেয়নি। এই কারণ দেখিয়ে আজ, বুধবার বিশ্বকর্মা পুজোর ছুটি দিচ্ছেন না তিনি। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ দানা বেঁধেছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক নয়নরঞ্জন দাস বলেন, ‘রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটির কথা বলা আছে। ২০২০ সাল থেকেই উচ্চশিক্ষা দপ্তর সরকারি বিভিন্ন বিজ্ঞপ্তির ম্যাচিং অর্ডার দেয় না। সেই যুক্তিতে কর্মচারীদের পাওনা ছুটি বাতিলের কোনও অর্থ নেই।’ 
কর্মচারীরা মনে করিয়ে দিচ্ছেন, এর আগে করম পুজোর ছুটি কিন্তু ম্যাচিং অর্ডার ছাড়াই দেওয়া হয়েছিল। যে পে রিভিশনের অর্ডারের ভিত্তিতে উপাচার্য বাড়তি বেতন পাচ্ছেন, সেটিরও উচ্চশিক্ষা দপ্তরের তরফে কোনও ম্যাচিং অর্ডার ছিল না। এই পদক্ষেপ নিয়ে উপাচার্যের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ