Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভক্তদের ভালোবাসায় বিধ্বস্ত বিরাট, মিলল ছাড়পত্র, ওডিআই সিরিজে খেলবেন শ্রেয়স

ভালোবাসার অত্যাচার একেই বলে! বরোদা বিমানবন্দর সাক্ষী থাকল বিরাট কোহলির প্রতি ভক্তদের অকৃত্রিম ভালোবাসার। একসময় তো তা মাত্রা ছাড়াল। অনুরাগীদের ভিড়ের মধ্যে পড়ে রীতিমতো ওষ্ঠাগতপ্রাণ ভিকের।

ভক্তদের ভালোবাসায় বিধ্বস্ত বিরাট, মিলল ছাড়পত্র, ওডিআই সিরিজে খেলবেন শ্রেয়স
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

বরোদা: ভালোবাসার অত্যাচার একেই বলে! বরোদা বিমানবন্দর সাক্ষী থাকল বিরাট কোহলির প্রতি ভক্তদের অকৃত্রিম ভালোবাসার। একসময় তো তা মাত্রা ছাড়াল। অনুরাগীদের ভিড়ের মধ্যে পড়ে রীতিমতো ওষ্ঠাগতপ্রাণ ভিকের। বিমানবন্দরের বাইরে অপেক্ষারত গাড়ি পর্যন্ত পৌঁছতে কালঘাম ছুটল মহাতারকার। প্রবল ‘কোহলি, কোহলি’ রবে তখন সরগরম চারপাশ। কেউ তুলছেন সেলফি, কেউ আবার একবার স্পর্শ করতে চান নায়ককে। কালো রোদচশমা পরিহিত কোহলির মুখেও তখন কিছুটা বিরক্তি। নিরাপত্তারক্ষীরা কোনও রকমে তাঁকে ভিড়ের বাইরে নিয়ে আসেন। গাড়িতে উঠে স্বস্তির শ্বাস ফেলেন ‘কিং’। 

Advertisement

রবিবার বরোদাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলবে ভারত। সেজন্য বুধবারই জমায়েত হলেন ক্রিকেটাররা। কোহলির পাশাপাশি রোহিত শর্মা, শুভমান গিলও পৌঁছে গিয়েছেন টিম হোটেলে। তাঁদের ঘিরেও বিপুল উন্মাদনা চোখে পড়ে। ‘রো-কো’ জুটিকে ফের ব্যাট হাতে দেখার কাউন্টডাউন চলছে সমর্থকদের মধ্যে। এখন শুধু পঞ্চাশ ওভারের ঘরানাতেই খেলেন তাঁরা। সেজন্যই উচ্ছ্বাস এমন বাঁধনছাড়া। তার উপর দুই মহারথীই রয়েছেন ফর্মে। অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজের সেরা হয়েছিলেন রোহিত শর্মা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার সেই সম্মান পান কোহলি। বিজয় হাজারে ট্রফিতেও দু’জনে বড় রান পেয়েছেন। কিউয়িদের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ নিয়ে সেজন্যই উন্মাদনা চরমে।
এদিকে, শ্রেয়স আয়ারের ফিটনেস নিয়ে সংশয় ঘুচল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তাঁকে ‘ক্লিয়ারেন্স’ দিল বোর্ডের সেন্টার অব এক্সেলেন্স (সিওই)। এই মর্মে সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ নাকি চিঠি লিখেছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে চার নম্বরে নেমে ৮২ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন শ্রেয়স। ফিল্ডিং করার সময়ও কোনওরকম অস্বস্তিতে দেখা যায়নি তাঁকে। সেটাই যাবতীয় অনিশ্চয়তা দূর করে। বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে শ্রেয়স ফের মাঠে নামবেন বলে মনে করা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে এই ওডিআই সিরিজ নিয়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল বলেছেন, ‘একমাস পরেই টি-২০ বিশ্বকাপ। কিন্তু আপাতত একদিনের সিরিজেই চোখ আমাদের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ