Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শৌচালয় তৈরিতে বেনিয়ম, বিক্ষোভ গ্রামবাসীদের

শৌচালয় তৈরির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের শিবমন্দিরের জায়গায় একটি শৌচালয় করার কথা ছিল।

শৌচালয় তৈরিতে বেনিয়ম, বিক্ষোভ গ্রামবাসীদের
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: শৌচালয় তৈরির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের শিবমন্দিরের জায়গায় একটি শৌচালয় করার কথা ছিল। সেই অনুযায়ী টাকাও বরাদ্দ হয়। কিন্তু সেই শৌচালয় শিবমন্দিরের সংলগ্ন এলাকায় না করে প্রধান নিজের বাড়ির লাগোয়া এলাকায় করছেন। এই অভিযোগ তুলে রবিবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক বিক্ষোভকারী হৈমন্তী সর্দার বলেন, শিব মন্দিরের জায়গায় শৌচালয় না করে প্রধান জোর করে নিজের জায়গায় তা করছেন। এছাড়া যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকাও খরচ করা হচ্ছে না। আমরা চাই শৌচালয়টি হোক মন্দির চত্বরেই এবং সরকারি নিয়ম মেনে। এই বিষয়ে প্রধান বর্ণালি পাত্র সর্দার বলেন, মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে নিয়ম মেনেই এই শৌচালয়টি তৈরি করা হচ্ছে। দুর্নীতির কোন জায়গায় নেই। বিরোধীরা কুৎসা রটানোর চেষ্টা করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ