Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেরামতির জন্য রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু

বিদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। তার জন্য আগামী রবিবার অর্থাৎ ৯ নভেম্বর ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা  পর্যন্ত সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

মেরামতির জন্য রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। তার জন্য আগামী রবিবার অর্থাৎ ৯ নভেম্বর ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা  পর্যন্ত সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। একটি নোটিশ জারি করে এই কথা জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। এই কাজ চলাকালীন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতাগামী যানবাহনকে ধূলাগড় মোড় থেকে নিবড়া, সলপ, পাকুড়িয়া, সিসিআর ব্রিজ দিয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ডানকুনির দিক থেকে আসা যানবাহনকেও একইভাবে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনগুলি বিদ্যাসাগর সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করবে। পণ্যবাহী গাড়ি ছাড়া কোলাঘাটগামী অন্যান্য যানবাহন জি টি রোড, কাজিপাড়া, আন্দুল রোড হয়ে রানিহাটির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

Advertisement

পণ্যবাহী যান ছাড়া ডানকুনিগামী গাড়িগুলি বেলেপোল মোড় থেকে শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ