Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে

কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উত্তোলন এবং বিদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে।

রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর  সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উত্তোলন এবং বিদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। তার জন্য কাল, রবিবার অর্থাৎ ৩১ আগস্ট ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা  পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা ও হাওড়া সিটি পুলিসের তরফে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।  এই সময়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতামুখী যানবাহনকে নিবড়া থেকে সলপ, পাকুড়িয়া, সিসিআর ব্রিজ দিয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ডানকুনির দিক থেকে আসা যানবাহনকেও একইভাবে নিবেদিতা সেতুর দিকে পাঠানো হবে। কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করবে। পণ্যবাহী গাড়ি ছাড়া কোলাঘাটমুখী অন্যান্য যানবাহন জি টি রোড, কাজিপাড়া, আন্দুল রোড হয়ে রানিহাটির দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।  পণ্যবাহী ছাড়া ডানকুনিগামী গাড়িগুলি বেলেপোল মোড় থেকে শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পাঠানো হবে। একইভাবে কলকাতার দিক থেকে হাওড়াগামী সমস্ত যানবাহন হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়েই যাতায়াত করবে।   প্রসঙ্গত গত রবিবারও এই একই কাজের জন্য বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছিল। পুলিস জানিয়েছে, সাঁতরাগাছি স্টেশনে যাওয়ার জন্য নিবড়ার দিক থেকে আসা ছোট গাড়িগুলি জগাছা-মহিয়ারী রোড ধরতে পারবে। যাঁরা কাজিপাড়া কিংবা হ্যাংস্যাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যাবেন, তাঁদের জন্য কোনা এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস লেন চালু থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ