Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে ভিকি?

ফের বায়োপিকে অভিনয় করবেন অভিনেতা ভিকি কৌশল? বলি পাড়ার জল্পনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। শোনা যাচ্ছে, পরিচালক গুরু দত্তের বায়োপিক তৈরি হবে। সেখানে মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে ভিকিকে।

বায়োপিকে ভিকি?
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ফের বায়োপিকে অভিনয় করবেন অভিনেতা ভিকি কৌশল? বলি পাড়ার জল্পনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। শোনা যাচ্ছে, পরিচালক গুরু দত্তের বায়োপিক তৈরি হবে। সেখানে মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে ভিকিকে।  ‘পেয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অউর গোলাম’... একাধিক চমকপ্রদ ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন পরিচালক গুরু দত্ত। এই ছবিগুলিকে সিরিজরূপে ওটিটিতে মুক্তি পেতে পারে বলে খবর। গুরু দত্তের ছবির স্বত্ত্বগুলি যে সংস্থার কাছে রয়েছে, তাদেরই ভাবনা এমনটা। পাশাপাশি পরিচালকের বায়োপিক তৈরিতেও আগ্রহী ওই সংস্থা। শোনা যাচ্ছে, সেখানেই মুখ্য চরিত্রে কাস্ট করা হবে ভিকিকে। বায়োপিক নির্মাণ বেশ চ্যালেঞ্জিং বলেই মনে করে ওই সংস্থা। কারণ গুরু দত্তের মতো একজন ব্যক্তিত্বের জীবন পর্দায় তুলে ধরা, মোটেই সহজসাধ্য হবে না। তার জন্য প্রয়োজন সঠিক রিসার্চ ও তথ্য। তা পেলেই কাজ শুরু হবে। নির্মাতারা জানিয়েছেন, ইতিমধ্যে গুরু দত্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তারা।  উল্লেখ্য, এ বছর কান চলচ্চিত্র উৎসবে গুরু দত্তের একাধিক ক্লাসিক ছবির রিস্টোর্ড ভার্সান প্রদর্শিত হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ