Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভেরিফিকেশনে গরহাজিরা অব্যাহত, ধরা পড়ছে ভুল তথ্য সহ আবেদনও!

ইন্টারভিউয়ের ভেরিফিকেশনে ডাক পেয়েও গরহাজিরা অব্যাহত এসএসসির উচ্চ মাধ্যমিক শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে। মঙ্গলবার বাংলা ছয়জন, বুধবার ইংরেজিতে ১৮ জন অনুপস্থিত ছিলেন।

ভেরিফিকেশনে গরহাজিরা অব্যাহত,  ধরা পড়ছে ভুল তথ্য সহ আবেদনও!
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টারভিউয়ের ভেরিফিকেশনে ডাক পেয়েও গরহাজিরা অব্যাহত এসএসসির উচ্চ মাধ্যমিক শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে। মঙ্গলবার বাংলা ছয়জন, বুধবার ইংরেজিতে ১৮ জন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ছিল ইতিহাস এবং কম্পিউটার সায়েন্সের প্রার্থীদের তথ্য যাচাই। কমিশন সূত্রের খবর, প্রথমার্ধেই গরহাজির ছিলেন ১৫ জন। অর্থাৎ, তিনটি বিষয়ে মোট ৩৯ জন প্রার্থী অনুপস্থিত। সব মিলিয়ে প্রায় ১৩৫০ প্রার্থীকে এদিন ডাকা হয়েছিল। তবে, দ্বিতীয়ার্ধের গরহাজির প্রার্থীর হিসেব এসএসসি দিতে পারেনি। এ নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। এই গরহাজিরার কারণ হিসেবে অনেকেই মনে করছেন, আবেদনে ভুল যোগ্যতা দাবি করেছিলেন এই প্রার্থীরা। তথ্য যাচাই প্রক্রিয়ায় তাঁরা বাদ পড়বেন জেনেই অনুপস্থিত হয়েছেন। তবে, এতে গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। অনুপস্থিত প্রার্থীদের বিকল্প প্রার্থীদের ডাকতে হবে এসএসসিকে। এর পাশাপাশি, ২৬ জন শিক্ষকতার অভিজ্ঞতা সম্পর্কিত ভুল তথ্য দিয়েছিল বলেও এসএসসি সূত্রের খবর। একজন প্রার্থী এমনও রয়েছেন, যাঁর কোনও অভিজ্ঞতা নেই। তিনিও পাঁচবছরের অভিজ্ঞতার দাবিসহ আবেদন করেছিলেন। তাঁদের প্রার্থীপদও বাতিল করেছে এসএসসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ