Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা: অভিযুক্তদের অব্যাহতি চাওয়া নিয়ে রায়দান পিছল

আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ পাঁচ অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তার শুনানি আগেই শেষ হয়েছে। বুধবার এনিয়ে রায় ঘোষণার দিন ধার্য ছিল।

আর জি কর আর্থিক দুর্নীতি মামলা: অভিযুক্তদের অব্যাহতি চাওয়া নিয়ে রায়দান পিছল
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ পাঁচ অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তার শুনানি আগেই শেষ হয়েছে। বুধবার এনিয়ে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু তা না-হওয়ায় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝা ফের সেই রায়দানের দিন ঘোষণা করেন আগামী ৩০ জুন। বিচারক প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকা পাঁচ অভিযুক্তকে ওইদিন ফের সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেন জেল কর্তৃপক্ষকে। এদিন অবশ্য ভার্চুয়ালেই জেল থেকে অভিযুক্তদের হাজিরা দেখানো হয়েছিল। অভিযুক্তদের কৌঁসুলিদের একাংশ এদিন বলেন, ‘আমরা প্রথম থেকেই আদালতে দাবি জানিয়ে আসছিলাম, এই মামলায় একাধিক অসঙ্গতি রয়েছে। তাই চার্জগঠন করে বিচার প্রক্রিয়া চলতে পারে না।’ অন্যদিকে, সিবিআইয়ের অভিযোগ ছিল, একাধিক সাক্ষীর বয়ানেই নানা দুর্নীতির বিষয় উঠে আসে। তাই মামলা চালানোর মতো যথেষ্ট তথ্য‑প্রমাণ আছে। সব মিলিয়ে এখন দেখার বিষয়, বিচারক ওই শুনানি নিয়ে শেষপর্যন্ত কী রায় দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ