Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরকাশী বিপর্যয়: হড়পা বানে জন্ম আস্ত ‘হ্রদে’র, ব্যাহত উদ্ধারকাজ

উত্তরকাশীর বিপর্যস্ত এলাকায় নতুন বিপত্তি। হড়পা বানের জেরে হরসিলে তৈরি হয়েছে আস্ত একটা হ্রদ। যা উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলেই দাবি সেনার।

উত্তরকাশী বিপর্যয়: হড়পা বানে জন্ম আস্ত ‘হ্রদে’র, ব্যাহত উদ্ধারকাজ
  • ১৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

দেরাদুন: উত্তরকাশীর বিপর্যস্ত এলাকায় নতুন বিপত্তি। হড়পা বানের জেরে হরসিলে তৈরি হয়েছে আস্ত একটা হ্রদ। যা উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলেই দাবি সেনার। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই জলাধার এখন কানায় কানায় পূর্ণ। এরইমধ্যে আগামী কয়েকদিন ওই এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে হ্রদের জল উপচে পড়ার আশঙ্কা রয়েছে। যা নতুন করে বিপত্তি ডেকে আনতে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের। এদিকে, নিখোঁজদের সন্ধানে উত্তরকাশী পাঠানো হয়েছে ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের (এনজিআরআই) বিশেষজ্ঞ দল। ধ্বংসস্তূপের নীচে প্রাণের সন্ধান চালাবেন এনজিআরআই-এর ভূতত্ত্ববিদরা। উত্তরকাশীতে হড়পা বানে বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩০০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে খোঁজ মেলেনি ৬৬ জনের। তার মধ্যে নেপালের ২৪জন শ্রমিক ও ন’জন সেনা জওয়ান।  এই নিখোজদের সন্ধানেই তৎপর এনজিআরআই। জানা গিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেটিং র‍্যাডারের মতো যন্ত্র ব্যবহার করে খোঁজ চালাবেন বিশেষজ্ঞরা। এই বিশেষ যন্ত্র রেডিও ওভেয়ের মাধ্যমে মাটির গভীরে পর্যবেক্ষণ চালাতে পারে। সোমবার অতিরিক্ত বৃষ্টির কারণে উদ্ধারকাজ থমকেই ছিল। এইভাবে বৃষ্টি চললে উদ্ধারকাজ যে বাধার মুখে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ