Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী

ভারত সফরে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। রবিবার নয়াদিল্লিতে বসেছিল একাধিক দেশের গোয়েন্দা প্রধানদের বিশেষ বৈঠকে। নাম ‘দ্য সিকিওরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স চিফস কনফারেন্স’।

ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত সফরে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। রবিবার নয়াদিল্লিতে বসেছিল একাধিক দেশের গোয়েন্দা প্রধানদের বিশেষ বৈঠকে। নাম ‘দ্য সিকিওরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স চিফস কনফারেন্স’। সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তুলসী ছাড়াও এই বৈঠকে যোগদান করেন অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, কানাডা সহ একাধিক দেশের গোয়েন্দা প্রধান। ক্ষমতায় আসার পরেই তিনবছর ব্যাপী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ইতিমধ্যে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দু’পক্ষ। এদিকে পশ্চিম এশিয়ায় ঘনাচ্ছে সংঘাতের কালো মেঘ। এদিনের বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে উঠে সাইবার নিরাপত্তা সহ একাধিক প্রসঙ্গ। জানা গিয়েছে, রাইসিনা ডায়ালগে অংশ নেওয়ার পাশাপাশি দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তুলসী। প্রসঙ্গত, সোমবার ভারত সফরের কথা ঘোষণা করেছিলেন দ্বিতীয় ট্রাম্প সরকারের এই গুরুত্বপূর্ণ সদস্য। তুলসী বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক রাষ্টে সফর করতে চলেছি। জাপান, থাইল্যান্ড, ভারত আর ফ্রান্স ঘুরে আবার ওয়াশিংটন ডিসিতে ফিরব। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য হল,  শান্তি, স্বাধীনতা ও সমৃদ্ধি। তার জন্য সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি যোগাযোগের নতুন মাধ্যম তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ