Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভেনেজুয়েলার ঘাড়ে নিশ্বাস মার্কিন নৌবহরের

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে তোলপাড় ফেলেছে। এরইমধ্যে  মাদক বিরোধী অভিযানে নেমেছে মার্কিন প্রশাসন।

ভেনেজুয়েলার ঘাড়ে নিশ্বাস মার্কিন নৌবহরের
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে তোলপাড় ফেলেছে। এরইমধ্যে  মাদক বিরোধী অভিযানে নেমেছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রুখতে কোমর বেঁধে নেমেছে হোয়াইট হাউস। এরইমধ্যে এবার ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করল ওয়াশিংটন। জানা গিয়েছে, তিনটি অত্যাধুনিক মিসাইল স্ট্রাইকার, একটি সাবমেরিন মোতায়েন করেছে হোয়াইট হাউস। সঙ্গে রয়েছে তিনটি অ্যামফিবিয়াস শিপ। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক পাচার রুখতে এই সিদ্ধান্ত।  বিষয়টিকে মোটেই ভালো চোখে নেননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিদেশি আগ্রাসন রুখতে দেশজুড়ে ৪৫ লক্ষ বিদ্রোহীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। সংঘাতের আবহে সশস্ত্র বাহিনীকে সাহায্য করবে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ