Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিরল মৃত্তিকা মৌল পাওয়ার শর্তে চীনের শুল্ক ১০ শতাংশ কমাল আমেরিকা

দেওয়া-নেওয়ার শর্তে আপাতত আমেরিকার সঙ্গে বাণিজ্য সংঘাত এড়াল চীন। শর্ত অনুযায়ী, আমেরিকাকে আগামী এক বছর বিরল মৃত্তিকা মৌল সরবরাহ করবে বেজিং।

বিরল মৃত্তিকা মৌল পাওয়ার শর্তে চীনের শুল্ক ১০ শতাংশ কমাল আমেরিকা
  • ৩১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

সিওল: দেওয়া-নেওয়ার শর্তে আপাতত আমেরিকার সঙ্গে বাণিজ্য সংঘাত এড়াল চীন। শর্ত অনুযায়ী, আমেরিকাকে আগামী এক বছর বিরল মৃত্তিকা মৌল সরবরাহ করবে বেজিং। তার বিনিময়ে চীনের উপর চাপানো আমদানি শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করবে আমেরিকা। ইতিমধ্যে এই চুক্তিতে দুই দেশ স্বাক্ষর করেছে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Advertisement

আমেরিকা-চীন বাণিজ্য সংঘাত এড়াতে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। প্রায় ১০০ মিনিট রুদ্ধদ্বার বৈঠকের পর তাঁরা বেরিয়ে আসেন। সাংবাদিকদের দেখামাত্র জিনপিংকে কানে কানে কিছু বলতে দেখা যায় ট্রাম্পকে। এরপর তিনি সোজা উঠে যান এয়ারফোর্স ওয়ানে। কিছুক্ষণ পর সেই বিমান দক্ষিণ কোরিয়া ছাড়ে। আর জিনপিং গিয়ে বসেন নিজের লিমুজিনে। এয়ারফোর্স ওয়ানে বসেই চীন-মার্কিন চুক্তি নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিরল মৃত্তিকা মৌল নিয়ে যাবতীয় টানাপোড়েন মিটিয়ে ফেলেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ