Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অস্থির হরমুজ, ৫ শতাংশ চড়ল তেলের দাম

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অবরুদ্ধ হরমুজ চ্যানেল। ফলে ওই সমুদ্রে পথে জাহাজ পারাপার কার্যত বন্ধ।

অস্থির হরমুজ, ৫ শতাংশ চড়ল তেলের দাম
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অবরুদ্ধ হরমুজ চ্যানেল। ফলে ওই সমুদ্রে পথে জাহাজ পারাপার কার্যত বন্ধ। তার সরাসরি প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামের উপর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৫ শতাংশেরও বেশি বেড়েছে।  

Advertisement

পারস্য সাগর এবং ওমান সাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল বাণিজ্যের একটা বড় অংশই হয়ে থাকে। কিন্তু ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার পর চেনা চিত্র বদলে গিয়েছে। বহু তেলবাহী ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। এরমধ্যে রয়েছে ভারতীয় ট্যাঙ্কারও। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলিকে ওই প্রণালী নিরাপদ করতে এগিয়ে আসার আহ্বান জানান। তবে ইউরোপের অনেক দেশ সেই আহ্বানে সরাসরি সাড়া দেয়নি। জাপান ও ফ্রান্স স্পষ্টই জানিয়ে দিয়েছে, শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে তারা হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না। এগিয়ে আসেনি ব্রিটেন, দক্ষিণ কোরিয়াও। চীনও এই প্রস্তাবে সাড়া দেওয়ার কোনও আগ্রহই প্রকাশ করেনি। বরং সংঘাতের দ্রুত অবসানের পক্ষে সওয়াল করেছে।  
সবমিলিয়ে হরমুজের পরিস্থিতি একই রয়েছে। বিশেষজ্ঞদের দাবি,  এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। মঙ্গলবার ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট— অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের ব্যারেল প্রতি দর ফের ১০০ ডলার ছাপিয়ে যায়। যদিও পরে তা কিছুটা কমে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ