Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি, ভারতে ফিরে এল ইজরায়েলগামী এয়ার ইন্ডিয়ার বিমান

ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক করল সে দেশের ভারতীয় দূতাবাস। ইরানে মিসাইল হামলার পরই ইজরায়েল নিজেদের আকাশসীমা বন্ধ করেছে।

মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি, ভারতে ফিরে এল ইজরায়েলগামী এয়ার ইন্ডিয়ার বিমান
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

তেল আবিব, ২৮ ফেব্রুয়ারি: ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক করল সে দেশের ভারতীয় দূতাবাস। ইরানে মিসাইল হামলার পরই ইজরায়েল নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। এরপর মাঝআকাশ থেকেই দিল্লি-তেল আবিবগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান ভারতে ফিরে আসে। জানা গিয়েছে, গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিমানটি। তখনই আকাশসীমা বন্ধের খবরটি জানা যায়। এরপরই যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পাশাপাশি সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়। সুরক্ষার খাতিরে ইজরায়েলের সমস্ত সেফটি প্রোটেকল মানতে বলা হয়েছে। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার। নিরাপত্তার কথা মাথায় রেখে একটি হেল্পলাইন নম্বর এবং মেল আইডি চালু করা হয়েছে। এটি হল- ৯৭২-৫৪-৭৫২০৭১১। অপরদিকে ওয়েবসাইটটি হল-  [email protected] । ইজরায়েলের পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের জন্যও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল- ৯৮৯১২৮১০৯১১৫, ০৯৯১২৮১০৯১০৯, ৯৮৯১২৮১০৯১০২, ৯৮৯৯৩২১৭৯৩৫৯। 

Advertisement

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান- ইজরায়েলে সংঘাতের জেরে দুই দেশই নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এদিন সকালেই ইরানের তেহরানে মিসাইল হামলা চালায় ইজরায়েল। শহরে ৩-৪টি বিস্ফোরণ হয়। আতঙ্কিত মানুষরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। সূত্রের খবর, এর পালটা হিসেবে ইরানও ইজরায়েলের তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে। তবে মাঝ আকাশেই একাধিক ইরানের মিসাইল ধ্বংস করে দিয়েছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। 

সম্পর্কিত সংবাদ