Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূর অস্বাভাবিক মৃত্যু

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। শুক্রবার সকালে দেগঙ্গার বেলেডাঙা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিঠু দাসের (২৬)।

বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। শুক্রবার সকালে দেগঙ্গার বেলেডাঙা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিঠু দাসের (২৬)। বাপের বাড়ির দাবি, মিঠুকে পিটিয়ে মারার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মৃতার স্বামী। মিঠুর দাদা সুজয় দাস বলেন, বিয়ের পর থেকেই পণের দাবিতে বোনের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতেও বোনকে মারধর করা হয়েছে। শুক্রবার সকালে বোনের শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বউমা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ